মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট - নিউইর্য়ক


আমি তো জানতাম না যে জগৎজোড়া নামকরা সব পেইন্টিং এখানে। আমাদের এক চাচা বললেন আমরা এটা দেখে আসতে পারি। দেরী করে ঘুম থেকে উঠে বিকেল তিনটায় পৌছলাম সেখানে। গিয়ে তো তাজ্জব হয়ে গেলাম। মোনালিসা, ভ্যান গগ, সেজান, সার্ত্রে সবার মাস্টাপিস সেখানে। কিন্তু ছবি তোলা একটু রেস্ট্রিকটেড - ফ্ল্যাশ ইউজ করা যাবেনা। এরমধ্যে গেল আবার ব্যাটারী শেষ হয়ে। দৌড়ে বাইরে থেকে কিনে আনলাম ব্যাটারী। এত্ত বড় মিউজিয়ামটা শেষই করতে পারলাম না। মোনালিসার অরিজিনালটাই বাদ পড়ে গেল। সুযোগ পেলে আবার যাব। ছবি বোদ্ধাদের জন্য সত্যিই এক আকর্ষনীয় জায়গা।

ভ্যান গগের ছবির সামনে আমি


একটি স্কাল্পচার

(প্রথম প্রকাশ সামহোয়্যারইন ব্লগ ২০০৬-০৪-০২)

টি মন্তব্য:

<< নীড়পাতা