নস্টালজিয়া - ২
যেবার কক্সবাজার গেলাম সেবার ঠিক হলো ছাগলা নামে খ্যাত বন্ধুটির ছাগলা দাঁড়ি কর্তন করা হবে। এক বন্ধুর চট্টগ্রামের বাড়িতে উঠেছি আমরা। রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে পাকড়াও করলাম ছাগলাকে। আমরা কাটবই দাড়ি। আমি ঠিক পিছন থেকে আর দুজন দুপাশ থেকে চেপে ধরলাম ব্যাটাকে। ব্যাটা যখন অসহায় তখন শুরু হল দাড়ি কাটা। কিন্তু হঠাৎ অতিরিক্ত বাড়াবাড়ি মনে হল ব্যপারটা। আমরা ছেড়ে দিলাম ব্যাটাকে। তার সেই দাড়ি এখনও কেউ কাটতে পারেনি।
আহ, সেই যে আমার নানা রঙের দিনগুলি ...
বিঃদ্রঃ প্লিজ দাড়ি নিয়ে লেখায় কেউ কিছু মনে করবেন না। আমি কাউকে আঘাত দেবার জন্য কিছু লিখিনি।
(প্রথম প্রকাশ: সামহোয়্যারইন ব্লগ ২০০৬-০৪-০২)
আহ, সেই যে আমার নানা রঙের দিনগুলি ...
বিঃদ্রঃ প্লিজ দাড়ি নিয়ে লেখায় কেউ কিছু মনে করবেন না। আমি কাউকে আঘাত দেবার জন্য কিছু লিখিনি।
(প্রথম প্রকাশ: সামহোয়্যারইন ব্লগ ২০০৬-০৪-০২)
টি মন্তব্য:
<< নীড়পাতা