নস্টালজিয়া - ১

সমুদ্রের কথা বলতে গিয়ে হঠাৎ মনে পড়ে গেল বন্ধুদের কথা, ইউনিভাসির্টির দিনগুলোর কথা। কত আনন্দইনা করতাম। হাসি ঠাট্টা আর আহসানউল্লাহ হলের আড্ডা। টার্ম শেষে বিদায়ী ছাত্রদের কনসার্ট উপলক্ষ্যে আমরা হলে থাকতাম আর হতো সারারাত আড্ডা। কখনও কখনও থাকত পানীয়।

একবার অনেক রাতে খিদে পেয়ে গেল। তখন সোহরাওয়াদীর্র এক বন্ধু জুয়েলের রুমে আমি উঠেছি। সবাই মিলে গেলাম পলাশীর মোড়ে, কিছু খাব বলে গেলাম। খেয়ে দেয়ে ফিরছি হঠাৎ কি মনে হল বুয়েটের সামনের রাস্তায় শুয়ে পড়লাম। সেই সাথে আমার আরেক বন্ধুও শুয়ে পড়ল। শুয়ে শুয়ে আমরা চঁাদ দেখলাম। সে কি এক পাগলামী!

(দীর্ঘশ্বাস) বন্ধুরা তোরা কোথায় গেলি! কেন দুঃখ দিলি এমন ...

(প্রথম প্রকাশ: সামহোয়্যারইন ব্লগ ২০০৬-০৪-০২)

টি মন্তব্য:

<< নীড়পাতা