বাংলা উইকিপিডিয়া: কিছু সমস্যা

[এই বিষয়ের উপর আগে একটা পোস্ট দেখেছিলাম। আমিও পোস্টের প্রয়োজনীয়তা বোধ করছি।]
গত বছর আমার নজরে আসে বাংলা উইকিপিডিয়া। উইকিপিডিয়ার আইডিয়াটা সাধারন। কোন একটা বিষয় নিয়ে একটা কিছু লেখা। আর কারো বিষয়টা নিয়ে কোন আপত্তি বা অতিরিক্ত কিছু বলার থাকলে সে সেটা তাতে সংযুক্ত করে দিল। এতে করে তৈরী হতে থাকে ক্রমবর্ধমান এবং সমৃদ্ধ একটি তথ্য সম্ভার।
বাংলা সাইটটি আমার নজরে আসার পর আমি একটি পোস্ট করি সেখানে, লিনাক্সের ওপর। আমার আগের বিজয়ে লেখা ইউনিকোড করে পেস্ট করে দিলাম। কিন্তু তেমন কোন আলোচনা বা সাহায্য, কিছুই পাইনি।
এখানে লেখা শুরু করবার পর উইকিপিডিয়ার একজন নতুন এডমিন আমার সাথে যোগাযোগ করেন। তারা পুরো ব্যাপারটাকে রিনোভেট করার চেষ্টা করছেন।
প্রথমেই আমার মাথায় যে সমস্যাগুলো এসেছে সেগুলো হল:
১। সবাই চাইবে তাদের বর্তমানের লেখাগুলো সেখানে পোস্ট করতে। সেক্ষেত্রে একটা কার্যকরী কনভাটার্র লাগবে।
২। কেউ একটা লেখা পোস্ট করলে সেটার ক্রেডিট চাইবে অবশ্যই। কিন্তু উইকিপিডিয়া ব্যাপারটা সেভাবে সাপোর্ট করেনা। একটা লেখায় লেখকের নাম সরাসরি দেয়া থাকে না। যদিও কে কে লেখাটায় এডিট করেছে সেটা দেয়া থাকে, কিন্তু সরাসরি ক্রেডিটা পাওয়া যায় না।
৩। লেখা পাবলিশিং এর ড্রাইভিং ফোর্স কি হবে? এখানে আমরা লেখা পাবলিশ করি কেন? মূলতঃ সকলের কমেন্টে যে ইন্টারএকশনটা পাওয়া যায় সেটার কারনে। সেটা তো সেখানে নাই, তাহলে?
আপনাদের মাথায় কি আরো কিছু আসছে? ফিল ফ্রি টু সাজেস্ট।
(প্রথম প্রকাশ: সামহোয়্যারইন ব্লগ ২০০৬-০৫-১৮)
টি মন্তব্য:
১ - কনভার্টার তো বানানো হয়ে গেছে তাই না? Necessity is the mother of all inventions :), বানিয়ে দেয়ার জন্য ধন্যবাদ
২ - কেউ তো লেখা পুরাটা লিখেনা কখনোই। একজন এক বাক্য লিখে তো পরের টা আরেকজনের লেখা, বা সম্পাদনা করা। কাজেই এখানে ব্যক্তিগত ভাবে কারো দাবি থাকার প্রশ্ন আসে না।
৩ - এই নিয়ে বিস্তর গবেষণা, "ভালোচনা" ইত্যাদি হয়েছে ।... কেনো মানুষ উইকিপিডিয়াতে লিখে। ২০০১ সালে যখন চালু হলো, তখন এটা একটা প্রশ্ন ছিলো।
জবাবটা আসলে মানুষের স্বভাবের উপরে নির্ভর করছে। আমি নিজে লিখি আমার দেশের কথা, দেশের ইতিহাসের কথা যোগ করার জন্য। আমার পরিচিত একজন পঞ্চাশোর্ধ ভারতীয় চাকুরিজীবী আছেন, তিনি লিখেন মনের আনন্দে। কেউ লিখে সময় কাটাবার জন্য, কেউ লিখে নিজের রাজনৈতিক মতবাদের ঢোল পিটাতে। এদের সংখ্যা কতো? ১০০০ জনের মধ্যে ১ জনও যদি হয়, সেটাই অনেক, কারণ পুরা বিশ্বের ৬০০ কোটি + মানুষের এক লাখে একজনও যদি লিখে, তাহলে অনেক অনেক লেখক পাওয়া যাবে, যারা কিছু না পেলেও লিখবে। বাংলা উইকিতে মাত্র ১০-১৫জন নিয়মিত লিখে। এদের চেষ্টাতেই ৮ মাসে ১২০০০ নিবন্ধ যোগ হয়েছে। কম নয় মোটেও, তাই না?
Hello mate nice bblog
<< নীড়পাতা