সেই যে আমার কার্টুন দেখার দিনগুলি



ছোটকালে কার্টুন অনেকেই দেখে থাকবেন। আশির দশকের থান্ডারক্যাটস থেকে শুরু করে সুপারম্যান, স্পাইডারম্যান এসব কার্টুন তো আমাদের মুখে মুখে ঘুরত। মননে চিন্তায় চেতনায় কি এসব একটুও প্রভাব ফেলেনি?

বাস্তবে যা সম্ভব নয় কার্টুনে তা হতে দেখে যার-পর-নাই মজা লাগত। কল্পনায় দেখতাম আমি স্পাইডারম্যান হয়ে গেছি, উড়ে বেড়াচ্ছি সুপারম্যান হয়ে। কিন্তু কল্পনা কল্পনাই, বাস্তব হয়না কখনও।

সমস্যা হচ্ছে বড় হয়েও আমার কার্টুনের নেশা কাটে নাই। টিভিতে অন্যান্য চ্যানেল আমি যতনা দেখতাম তার চেয়ে বেশী দেখতাম কাটুর্ন নেটওয়ার্ক। কার্টুন দেখা সত্যি লজ্জাকর ব্যাপার একটা বুড়ো ধাড়ির জন্য। কিন্তু নেশা বলে কথা...

বাস্তবে তো আমাদের নিরন্তর বসবাস। বাস্তবের নিত্য আঘাতে হৃদয় জীর্ণ থেকে জীর্ণতর হয়। তাই এই ফ্যান্টাসির জগৎ বড় ভাল লাগে আমার। মানুষের অতিলেীকিক ক্ষমতা, ভাল মানুষদের ভালো করার অভিপ্রায় এসব সহজ সরল বিষয় আমার মোটা মাথায় ঢোকে ভাল।

আমেরিকা আসার প্রায় একবছর পর একটা ছোট্ট টিভি কুড়িয়ে পেয়েছি। সে সমস্ত চ্যানেল ফ্রি পাই তার মধ্যে wbc একটা। এই চ্যানেলে রাত সাড়ে ১০টায় নিয়মিত একটা কার্টুন দেখায় - South Park নামে। একেকটি পর্ব যেন রাসেল ( .......) এর একেকটি জ্বালময়ী লেখা। সমাজরে অসঙ্গতির ফ্যান্টাসী প্রেজেন্টেশন। কাগজ কেটে বানানো দ্বিমাত্রিক ছবির বিশ্রী প্রেজেন্টেশন, খুব রাফ, প্রচন্ড অপমান করে বলা কথা বাতার্ এসব দেখে অনেকে অফেন্ডেড ফিল করতে পারে। তারপরেও আমার কাছে ভীষন মজা লাগে কাটুর্ন গুলো। এমনকি কোন কোন পবের্ তারা মোহাম্মদ (সা:) কে নিয়েও ঠাট্টা করেছে। হয়ত এর অল্প জনপ্রিয়তার কারনে কেউ লক্ষ্য করেনি এটা।

কিছুদিন আগে একটা ওয়েবসাইটে বেশ কিছু কার্টুনের কালেকশন পেলাম। আর পায় কে আমাকে - তুমুল দেখছি কেবল।

http://cartoons.peekvid.com/

মন্তব্যসমূহ
  • অরূপ বলেছেন:
    ২০০৬-০৭-১২ ২৩:০৭:২৫
    চানস পাইলে এখনও দেখি..
    ডেক্সটারস ল্যাবরেটরী, ফ্যামিলি গাই, সাইথ পার্ক আর সিম্পসনস ..

    পপাই আর থান্ডারক্যাটস ছিল জটিল আনন্দের বিষয়!!!
    টম এন জেরী দেখার খায়েস যখন ছিল তখন উপায় ছিল না, বুড়া কালে শখ মিটছে!
  • এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
    ২০০৬-০৭-১৩ ০০:০৭:৫৯
    যাক আরেকজনরে পাওয়া গেল তাহলে।
  • অরূপ বলেছেন:
    ২০০৬-০৭-১৩ ০০:০৭:৫৪
    আরও আছে.. লজ্জায় আবাজ দেয় না..
  • গোপাল ভার বলেছেন:
    ২০০৬-০৭-১৩ ০৪:০৭:৪৫
    আমিও কার্টুনের কড়া ফ্যান।
    আগে টম এন্ড জেরি কিডস শোর ভিতর একটা কার্টুন দেখাতো, নাম ড্রুপি এন্ড ড্রিপল , কঠিন লাগতো।

    পছন্দের তালিকায় আরো আছে:

    সামুরাই জ্যাক, স্পনজ বোব, হেই আর্নোলড, কারেজ দা কাওয়ার্ডলি ডগ।
    লুনি টিউনসের সিরিজ গুলো খুব ভাল লাগে।
  • এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
    ২০০৬-০৭-১৩ ০৪:০৭:৫৭
    সবগুলোই আমার মজা লাগে। এক্স মেন গুলো আগে দেখা হয়নি। এখন দেখছি।

    http://cartoons.peekvid.com/
    এই লিঙ্কটাতে অনেক কার্টুন পাবেন।
(প্রথম প্রকাশ সামহোয়্যার ইন ব্লগ ২০০৬-০৭-১২)

টি মন্তব্য:

<< নীড়পাতা