টাইটেল বিড়ম্বনা


বুয়েটের ইঞ্জিনিয়ারদের প্রতি অনেকের অনেক রাগ। কেন সেটা আসলে বর্ণনা করা মুশকিল। আমার একজন সিনিয়র বন্ধু আছেন। তিনি বুয়েটের পোলাপানদের দেখতেই পারেন না। তারা নাকি অহংকারী, নাক উঁচু, অন্যের কাজের মূল্য দিতে জানেনা, অকারনে বিভিন্ন জায়গায় সম্মান দাবী করে এবং সেটা পায়ও। তার দুচোখের বিষ ছিল কেউ যখন নামের আগে ইঞ্জিনিয়ার লেখে। তার ধারনা ছিল, শুধু মাত্র বুয়েট পাশ করা কুতুবরা নামের আগে এই টাইটেল ব্যবহার করে। অন্য কোন প্রতিষ্ঠানের কেউ এটা ব্যবহার করে না। আমি তার প্রজ্ঞাকে সম্মান করতাম, মেনে নিয়েছিলাম তার কথা। এই লেখাটি আসলে সে কথাটির প্রেক্ষিতে লেখতে চেয়েছিলাম। লেখার আগে গুগল করে তো আমার টনক নড়ল ...!

এটা সত্যি যে কোন টাইটেল ব্যবহার করতে হলে সেটার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাগে। বুয়েটের সাটির্ফিকেট এই স্বীকৃতি দেয় কিনা আমার জানা নেই। সেক্ষেত্রে এই টাইটেল ব্যবহার কিন্তু যৌক্তিক না। যদিও ইঞ্জিনিয়ার টাইটেলটা কিন্তু গ্রহনযোগ্য। একটা টাইটেলের লিস্ট পাবেন এখানে

আমার আরেকটি ব্যপার জানতে ইচ্ছা করে, আমাদের দেশের ডাক্তাররা কি এরকম কোন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পান নামের আগে 'ডাঃ' ব্যবহার করতে। কিংবা যখন তারা নামটাকে ভারী করতে ব্যবহার করেন বিভিন্ন পেশাভিত্তিক প্রতিষ্ঠানের সদস্যপদ। যেমন, S M Mahbub Murshed, Blogger।

আমাদের দেশে টাইটেল ব্যবহার করে ভাব বাড়ানোর কাজে আইনজীবীরাও কিন্তু কম যান না। তাদেরও আমি দেখেছি একইরকম ভাবে টাইটেল ব্যবহার করতে।

টাইটেলে কি আসে যায়! সবাই যদি নিজের কাজটুকু জানত, নিজের দায়িত্বটুকু পালন করত তাহলে কি টাইটেল দরকার ছিল? দরকার ছিল মিছিমিছি সবার থেকে আলাদা হবার চেষ্টা?

(প্রথম প্রকাশ: সামহোয়্যারইন ব্লগ ২০০৬-০৪-২৪)

টি মন্তব্য:

Blogger Russell বলেছেন...

বেশীর ভাগ বুয়েট এর স্টুডেন্টরা একটা আগলা ভাবের মধ্যে থাকে। থুথু দেই এইসব পোলাপাইনদের।

 
Blogger Russell বলেছেন...

This comment has been removed by the author.

 
Blogger Ragib Hasan বলেছেন...

বাংলাদেশের ডাক্তারদের কিন্তু রেজিস্ট্রেশন লাগে এবং বিএমডিসির লাইসেন্স লাগে, যা সময় সময় renew করতে হয়। তাই ওরা ইন্টার্নির পরে লাইসেন্স নিয়েই ডাক্তার হয়।

 

<< নীড়পাতা